• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:২৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাতকে টোল প্লাজা ভাঙচুর, ছাত্র সমন্বয়কদের ১০ হাজার টাকা জরিমানা

২৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫৪:২৬

ছাতকে টোল প্লাজা ভাঙচুর, ছাত্র সমন্বয়কদের ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজা ভাঙচুর করেছে ছাত্র সমন্বয়করা। ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলের টোল আদায় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাতক সুরমা ব্রিজে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০/২৫টি মোটরসাইকেলে করে প্রায় ৪০/৪৫ জন লোক টোল না দিয়ে জোরপূর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাধা দিয়েছেন। মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন।

টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী ও ছাত্র সমন্বয়কদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্চিত হন ব্রিজের টোল প্লাজার টোল আদায়কারী আব্দুল কুদ্দুছ সরকার ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার রাজিব আহমদ। এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাঙচুর করে। তারা টোল প্লাজার কাঁচের গ্লাসের জানালা ভাঙচুর ও ২ জনকে লাঞ্চিত করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

একজন ছাত্র সমন্বয়ক জানান, তারা বারবার বলেছেন, পিছনে থাকা মোটরসাইকেল আরোহী টোলের টাকা পরিশোধ করবেন, কিন্তু টোলপ্লাজার লোকজন পথ আগলে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

টোল প্লাজার আনসার সদস্য রাজিব আহমদ জানিয়েছেন, ২০/২৫টি মোটরসাইকেলযোগে প্রায় ৪০-৪৫ জন লোক ছাত্র সমন্বয়ক দাবি করে টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। পরে  পিছনের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। একজন টোল দেয়ায় সাথে সাথে অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে তারা কিছু দূর থেকে ফিরে এসে টোল প্লাজা ভাঙচুর করে এবং টোল প্লাজার দায়িত্বে থাকা ২ জনকে লাঞ্চিত করে। তারা সরকারি সম্পদ ধ্বংস করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি গিয়েছেন। সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।  

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০