• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:৪১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ভান্ডারিয়ায় চুরির অপরাধে গণপিটুনিতে একজন নিহত

২৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১৪:৪৮

ভান্ডারিয়ায় চুরির অপরাধে গণপিটুনিতে একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পরে গণপিটুনিতে এক চোর নিহত হওয়ার খবর পাওয়া যায়।

২৬ জানুয়ারি রোববার রাত আনুমানিক ৩টায় ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশারীবুনিয়া গ্রামের গৃহকর্তা ফিরোজ মালাকারের ঘরে চুরি করতে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।

নিহত চোর মো. সেলিম শাহের পিতার নাম মৃত দৌলাত শাহ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পশারীবুনিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, চোরের মৃতের বিষয়ে খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থানে ডিউটিরত অফিসার পর্যবেক্ষণ করেছেন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯