• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১১:৪৪:৫৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপি আবু জাহিরের সমস্ত সম্পত্তি ক্রোকের আদেশ

২২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৩৮

সাবেক এমপি আবু জাহিরের সমস্ত সম্পত্তি ক্রোকের আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে সাড়ে ১০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের প্রেক্ষিতে সম্পদ ক্রোক ও হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। 

Ad

২২ জানুয়ারি বুধবার সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এ আদেশ দেন। আদালতে দেয়া অভিযোগে উল্লেখ করা হয় সাবেক এমপি ও তার পরিবারের সদস্যরা নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূতভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। 
আবু জাহিরের বিরুদ্ধে ভূমি দস্যুতা চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ দুদক হবিগঞ্জ জেলা কার্যালয় অনুসন্ধান করেছে বলে আবেদনে বলা হয়।

Ad
Ad

জানা যায়- সাবেক এ সাংসদের নামে ঢাকার গুলশানে অ্যাপার্টমেন্ট ও হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় বাসাসহ ৯টি স্থাবর সম্পত্তির অর্জন মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ১১ লাখ ২৩ হাজার ৮শ’ টাকা। স্ত্রী আলেয়া আক্তারের নামে  ৯৯ লাখ ১০ হাজার ১শ’ টাকা, ছেলে ইফাত জামিলের নামে ৫৯ লাখ ৭৭ হাজার ৩শ’ ও মেয়ে আরিফা আক্তার মুক্তির ৬ লাখ ৫০ হাজার ১শ’ টাকার সম্পদ রয়েছে। এছাড়া ভাই বদরুল আলমের নামে রয়েছে ২ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২শ’ ২১ টাকার সম্পদ। এছাড়া আবু জাহিরের  ১ কোটি  ৩৯ লাখ ২ হাজার ৭০৬ টাকা মূল্যের একটি জিপ ও একটি প্রাইভেট কার রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসেবে মেয়ে মুক্তির নামে ১৪ লাখ ৫৯ হাজার ৬৬২ টাকা, আবু জাহির ও ভাই আল আমিনের যৌথ নামে ২৬ লাখ ১১ হাজার ১১৪ টাকা ও  আল আমিনের নামে ২৫ লাখ টাকা জমা রয়েছে। 

শেয়ার বাজারে ছেলে ইফাত জামিলের ৫ লাখ ৯৯ হাজার ৩৩ টাকা, মেয়ে মুক্তির ১ লাখ ৫৮ হাজার ৮২৩ টাকার বিনিয়োগ রয়েছে। আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে (বর্তমান মেট লাইফ) আবু জাহিরের ১৯ লাখ ২০ হাজার স্ত্রী আলেয়া আক্তারের ১৮ লাখ ৯৩ হাজার ৮৮ ছেলে ইফাত জামিলের ৩৩ লাখ  ১৯ হাজার ৩৭৪ ও ভাই বদরুলের নামে ১৮ লাখ ১৩ হাজার ৫৮৮ টাকার বীমা রয়েছে।

দুদক আদালতকে আরও জানিয়েছে যে- আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে ১৯ স্থাবর ২টি যানবাহন ৪টি ব্যাংক হিসাব, ২টি শেয়ার অ্যাকাউন্ট ৯টি বীমা পলিসি ১৭টি অস্থাবর সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টায় লিপ্ত বলে গোপন সূত্রে খবর পেয়েছে। অভিযোগ নিস্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা জরুরি।

দুদকের হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট শামসুল হক আবু জাহিরের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশের বিষয়টি নিশ্চিত করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us