• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩০:৫৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে পিতার দায়ের কোপে মেয়ের মৃত্যু, পিতা আটক

২২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৩২

মাধবপুরে পিতার দায়ের কোপে মেয়ের মৃত্যু, পিতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিতার দায়ের কোপে মেয়ে রানু বেগম (১৫) নিহত হয়েছেন। 

২২ জানুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের রানু বেগম একই গ্রামের মঈনুদ্দিনের মেয়ে। মঈনুদ্দিনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- রানু বেগম প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলতো। বিষয়টিকে তার পিতা মঈনউদ্দীন ভালোভাবে নিতেন না। মেয়েকে নিভৃত করতে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে একপর্যায়ে বুধবার দুপুরে কথা বলার সময় পিছন দিক থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দিলে মেয়ের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে। 

নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান- মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছেন আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আটক মঈনুদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০