• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পড়ে কিশোরের মৃত্যু

২২ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৬:০৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পড়ে কিশোরের মৃত্যু

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদরে নদীতে ডুবে তারেক রহমান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর ফাটাপাড়া পাগলা নদীতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিশোর সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের জিয়াউর রহমানের ছেলে । মৃত কিশোর তারেক রহমান চলতি বছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পাগলা নদীর ওপারে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল কিশোর তারেক রহমান। বিকেলে বাসায় ফেরার পথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায় তারেক। পরে নদীর পানিতে ডুবে মারা যায় সে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, পানিতে ডুবে ওই ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০