• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৩৯:১৬ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৫৯

রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালটি দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবাহ ফেরানোর জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও শরীয়তপুর পৌরসভার যৌথ উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেছে। খননের সময় ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা।

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়। এর আগে এ ধরনের উদ্যোগ কেউ নেয়নি বলে জানান স্থানীয়রা। খাল খনন কার্যক্রমে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে, যা ১০ দিন ধরে চলবে।

শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, রাজগঞ্জ ব্রিজ থেকে পাকারমাথা ব্রিজ পর্যন্ত খালটি ২ কিলোমিটার বয়ে গেছে। এই খাল দিয়ে পৌর শহরের পানি নেমে যেত। কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় ময়লা-আবর্জনা আটকে মশা-মাছির উৎপাত ও নানা প্রকার রোগ জীবাণুসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ কেন্দ্র করে জেলা-উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও শরীয়তপুর পৌরসভার সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছি। এসব কার্যক্রমের একটি হচ্ছে খালের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা, অবাধ পানির গতি সুনিশ্চিত করা। খালের সঙ্গে কৃষিসহ মানুষের জীবন জীবিকার নিবিড় সম্পর্ক রয়েছে। সেটা মাথায় রেখে আমরা স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে প্রবাহ ফেরানোর উদ্যোগ শুরু করেছি। এ বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহতভাবে কাজ করে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০