• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:৫৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কলাপাড়ায় নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

২১ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩৩:৪৯

কলাপাড়ায় নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। 

২০ জানুয়ারি সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর হয়েছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধর্ষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭