• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:০৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মনিরামপুরে জামায়ত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩২:৫০

মনিরামপুরে জামায়ত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

২০ জানুয়ারি সোমবার জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেন।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ শৃঙ্খলাপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগে ১৮ জানুয়ারি শনিবার আলমসাধু ভর্তি মাছ লুট করার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র মাছ ভেবেই সেগুলো লুট করে বাজারে বিক্রি করেন। পরদিন রোববার সিসিটিভির ফুটেজ দেখে মাছ লুটের ঘটনায় জড়িত থাকা দুজনকে চিহ্নিত করা হয়। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিকপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়।

বিষয়টি খতিয়ে দেখতে জেলা বিএনপির তদন্ত শুরু করে। তদন্তে সত্যতা পেয়ে এ ঘটনার জেরে ইউনিয়ন বিএনপির দুই সদস্যকে বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২