• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৫:০৮

সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ মৌমিতা আক্তার লতা (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়ন (২৯) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেছেন।

২০ জানুয়ারি সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। নুর মোহাম্মদ ওরফে নয়ন উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। মৌমিতা আক্তার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূ মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী নয়ন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে নয়নের সঙ্গে বিয়ে হয় মৌমিতার। এরপর যৌতুকের জন্য মৌমিতাকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী নয়ন। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে নয়ন। পরে খবর পেয়ে মৌমিতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, গৃহবধূ মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ স্বাক্ষ্য-প্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০