• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে মোটরসাইকেল-কোচ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২০ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:০২:০২

নাগেশ্বরীতে মোটরসাইকেল-কোচ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার মুহুরি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

২০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তাঘাট দেখা যাচ্ছিলো না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জ কোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকালে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ি মুখোমুখি হলে দুই চালক গাড়ি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে মুখোমুখি ধাক্কা লাগে। এতো মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক ছাত্তার মহুরি ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০