• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩১

পাইকগাছায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

১৮ জানুয়ারি শনিবার দুপুরে কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠে দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে তিনি কম্বল  বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন, শীত, দুর্যোগ, দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আসছে রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হবে। এই অঞ্চলের রাস্তাঘাট  উন্নয়নে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়,দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি মোস্তফা মোড়ল,সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, ও স ম নজরুল ইসলাম প্রমুখ । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০