• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:৫৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে হামদনাত, ক্বেরাত ও গজল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:২৬

শিবালয়ে হামদনাত, ক্বেরাত ও গজল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে হামদনাত, ক্বেরাত ও গজল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

১৭ জানুয়ারি শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষীপুরা ইদগাহ মাঠে বায়তুল মামুর জামে মসজিদ ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিযোগিতার তিনটি বিভাগে বিজয়ী ১৭ জনকে পুরস্কৃত করা হয়। একই সাথে মসজিদে টানা ৪০ দিন নামাজ পড়ার জন্য তিনজনকে বাইসাইকেল উপহার হিসেবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি সিদ্দিক মোল্লার সভাপতিত্বে ও লন্ডনস্থ মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম নুরতাজ আলম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬