• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৫:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ২০০শ বছরের পুরানো পৌষ মেলা

১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪০:০৪

নলডাঙ্গায় ২০০শ বছরের পুরানো পৌষ মেলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষ মেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের একটি সম্প্রসারিত সর্বজন নন্দিত রূপ। ভাবের বাহন যেমন ভাষা, তেমনি একটি জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতি।

১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু নাটোরের নলডাঙ্গা উপজেলার ঝুপদুয়ার এলাকায় ৩ দিনব্যাপী ২০০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলার আজ শেষ দিন। সনাতন হিন্দু সম্প্রদায়ের কালিপুজা উপলক্ষ্যে তিন দিনের এ গ্রামীণ পৌষ মেলায় প্রতিবছরই বিশাল এলাকাজুড়ে বসে সারি সারি হরেক রকমের দোকান।

সরেজমিনে দেখা যায়, মেলায় হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। আর গ্রাম বাংলার গ্রামীণ মুখরোচক নানা খাবার, প্লান্টিক পণ্য ও নারীদের বিভিন্ন প্রসাধনী শিশুদের খেলনার দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা চলে অনেক রাত পর্যন্ত। এ গ্রামীণ পৌষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় হরেক রকমের মিষ্টি ও জিলাপি। এছাড়া কমদামের কাঠের তৈরি আসবাবপত্র বিক্রির জন্য আনা হয়েছে। মেলা জমে উঠায় খুশি দোকানি ও আয়োজকরা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় কৃষক ও খামারি কার্তিক চন্দ্র জানান, ২০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী কালিপুজা উপলক্ষ্যে বিশাল এলাকাজুড়ে বসে এই মেলা। মেলা দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ‌্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটে। মেলা জমে উঠায় খুশি আয়োজকরা। তিন দিনের মেলা মঙ্গলবার শুরু হয়ে চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।

মেলা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল প্রাং বলেন, মেলাটি ২০০ বছরের পুরানো। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে মেলাটি উৎযাপন হচ্ছে। মেলায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে নলডাঙ্গা থানা পুলিশ। প্রতি বছর পৌষের শেষে ২০০শ বছর সময় ধরে কালীপূজা উপলক্ষ্যে গ্রামীণ এ পৌষ মেলার আয়োজন করে আসছে নলডাঙ্গার ঝুপদুয়ার গ্রামবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬