• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:৩৮ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৭:১০

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামের এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ জানুয়ারি বুধবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লায়লা আরজু ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।

এ বিষয়ে সেকেন্দার আলী জানান, স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হয়। পৌনে ৮টার দিকে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি। কে বা কারা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে জানি না। তবে আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১০:৪৪