• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৩০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য: ড. মঈন খান

১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:০২

ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। দেশ আজকে রাজনৈতিক ও সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এ কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা।

৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবেন। তাতে আমাদের কিছু বলার নাই। জনগণ যাকে পছন্দ করে তারা এই সরকার পরাচালনার দায়িত্বে আসুক। তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রসিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আব্দুল বাতেনসহ দলীয় নেতা কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২