• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জের চৌকা সীমান্তে ২ দিন ধরে বিজিবি-বিএসএফ উত্তেজনা

৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০২:৪৫

শিবগঞ্জের চৌকা সীমান্তে ২ দিন ধরে বিজিবি-বিএসএফ উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছে। এ বিষয়ে ওই সীমান্তে ৬ ও ৭ জানুয়ারি সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তের নোম‍্যানসল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ-ছয় মাস আগে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়।

এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এদিকে ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও অবস্থান করছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনীই সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬