• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৮:১২

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্বাধীন সরকার (১৯) নামে এক যুবককে জিম্মি পূর্বক অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্বাধীন সরকারের বাবা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোজাম সরকারের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় শরিফ (২০) নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। সে উপজেলার বড়চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, স্বাধীন সরকার গত সোমবার দুপুরে ব্যবসায়ীক কাজে বাড়ি হতে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বড়চাপড়া গ্রামের চিকাশী টু সোনাহাটা গামী কদমতলা নামক স্থানে পৌঁছালে বেশ কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে এবং সিএনজিযোগে অপহরণ করে সোনাহাটা বাজারের গাক অফিসের চতুর্থ তলায় নিয়ে আটকে রাখে। পরে অপহরণকারীরা স্বাধীন সরকারের বাবার কাছে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে।

স্বাধীনের বাবা মিজানুর রহমান জানান, এ ঘটনায় আমি আমার ছেলের দুটি মোবাইল নম্বরে সাত হাজার করে মোট ১৪ হাজার টাকা পাঠিয়ে দেই। পরে আমার ছেলে আমাকে জানায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় আমি উপজেলার বড়চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে শরিফ, শাহজাহানের ছেলে ইসমাইল, মৃত বাচ্চুর ছেলে সাইদ, একই গ্রামের রাব্বী, সজিব, ছোট চাপড়া গ্রামের নোমান, ধামাচামা গ্রামের শিপনসহ অজ্ঞাত আরো কয়েকজন উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছি।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, এঘটনায় একজনকে গ্রেফতার করে মঙ্গলবার থানা হতে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০