• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৪:০৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের বিভিন্ন দেয়ালে জয় বাংলা ও হাসিনার নামে স্লোগান

৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:৪০

মেহেরপুরের বিভিন্ন দেয়ালে জয় বাংলা ও হাসিনার নামে স্লোগান

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেয়ালে শেখ হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব দেয়াল লিখন করেছে দাবি বিএনপির।

৫ জানুয়ারি রোববার দিবাগত রাতে কোনো এক সময় অজ্ঞাতরা দেওয়াল এসব লিখনি করে। গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক অফিস, সমাজসেবা, খাদ্য, সাব রেজিস্ট্রি এবং নির্বাচন অফিসের দেয়ালে এসব লেখা হয়েছে। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা।

অফিসগুলোর প্রবেশ পথ এবং দেয়ালের বিভিন্ন স্থানে সোমবার ৬ জানুয়ারি সকালে লেখাগুলোর নজরে পড়ে স্থানীয়দের। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। গেল গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিতভাবে টার্গেট করে তারা কাপ্লনিক স্বপ্ন দেখে দেয়াললিখন করেছে। তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অস্তিত্ব আছে। আসলে তাদের দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। তাই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্রিষ্টরা যেন কঠোর ব্যবস্থা নেয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নাহিদ হাসান এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সকালে দেখতে পেয়ে তা মুছে ফেলেছি। তবে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় কারা এ কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১