• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:২২:৫৭ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০২:১৭

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। ৫ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও মনজুর রহমানের পুত্র নাদিম (৩০)। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাব নগর খেরানী পাড়ায়উভয়ের বাসা বলে জানা যায়। এ সময় শামসুদ্দিন নামের অপর ১ জন আহত হয়।

Ad
Ad

সিংড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  রোববার নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় হাঁসের খামারে যাওয়ার জন্য রওয়ানা হন তিন জন। দ্রুত যাওয়ার সময় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় সেনাবাহিনীর টহলরত গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হয়। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরেই নাদিম মৃত্যুবরণ করেন।

Ad

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us