• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:০৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে আগুনে পুড়ে ছাই মনোহারী দোকান, ক্ষয়ক্ষতি ২০ লাখ

৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৩:০৬

কটিয়াদীতে আগুনে পুড়ে ছাই মনোহারী দোকান, ক্ষয়ক্ষতি ২০ লাখ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের পুরাতন বাজার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় একটি মনোহারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারি শনিবার দিবাগত মধ্যরাতে নূরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই পুরো দোকানটি গ্রাস করে।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ী সমাজ অগ্নিকাণ্ড প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫

লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭