• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২২:০৫ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বন্ধুত্বের সম্প্রীতি ও মিলন মেলা অনুষ্ঠিত

৪ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪৫:৫০

জয়পুরহাটে বন্ধুত্বের সম্প্রীতি ও মিলন মেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: সতের বছর যে রাজনৈতিক দৈনতার কারণে হিংস্রতার কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল মুক্ত পরিবেশ বাংলাদেশের মানুষ দেখতে চায়, আমাদের দল-বিএনপি দেখতে চায়, জয়পুরহাটে বন্ধুত্বের সম্প্রীতি ও মিলন মেলায় কেন্দ্রীয় বিএনপিরসহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

৩ জানুয়ারি শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বউবাজারে প্রফেসর পাড়া বাল্যবন্ধু গ্রুপের আয়োজনে জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস্ মতিন, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২




আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৩