• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:০৬:০৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

সেনবাগ জাসাসে'র সভাপতি মিন্টু, সেক্রেটারি মনির

১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৩:৪৪

সেনবাগ জাসাসে'র সভাপতি মিন্টু, সেক্রেটারি মনির

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসে'র) কমিটি ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন স্বাক্ষরিত উপজেলা কমিটিতে সহিদ উল্যাহ মিন্টুকে সভাপতি ও মনির উর রশীদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ সেনবাগ উপজেলা কমিটির ঘোষণা করা হয়।

ঘোষিত উপজেলা কমিটির সভাপতি সহিদ উল্যাহ মিন্টু বলেন, জাসাস বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠন, পূর্বেও আমি জাসাসের দ্বায়িত্ব পালন করেছি। নবগঠিত কমিটি নিয়ে বিএনপির যে কোনো কর্মসূচি পালন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাসাসকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সেনবাগ উপজেলা কমিটি ঘোষণা করায় নেতৃবৃন্দ সাবেক বিরোধী দলীয় চিফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১