• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৭:৪৮ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৫:১১

মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ১টি হাইস গাড়িসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ্বে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস কাউন্টারের সামনে ঢাকামুখী সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের পেশকারপাড়া বড় বাজার ইউনিয়নের মৃত মো. শাহজাহানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮) এবং গাড়ি চালক মো. জাবের প্রকাশ রানা (২৬) কক্সবাজার ঈদগাঁও থানার গোনাপাড়া নাপিতাখালী ইউনিয়নের মৃত দিল মোহাম্মদের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদা’র জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশ রয়েছে। যার ফলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। রাতে ২ জনকে গ্রেফতার করে ইয়াবাসহ গাড়ি জব্দ করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০