• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৩২:৫৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০৮:৩২

কটিয়াদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিলের বিরুদ্ধে শুখন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

২৯ ডিসেম্বর রোববার সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শুখন মিয়া কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাকিল ও শুখন মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে শাকিল তার সহযোগীদের নিয়ে শুখনের বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে ভাঙচুর ও মালামাল লুট করে। পরে শুখন মিয়াকে ধরে একটি গাছে বেঁধে মারধর করা হয়। শুখনের স্ত্রী নাজমা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এদিকে যুবলীগ নেতা শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শুখনের বাবা আমাদের কাছে জমি বিক্রি করেছিলেন। শুখন সেই জমি দখলের চেষ্টা করছে। আমাদের সঙ্গে তার কোনো লুটপাট বা মারধরের ঘটনা ঘটেনি। বরং আমরা তার মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হচ্ছি।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাকিলসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১