• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:৪৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

কোরআন অবমাননার অভিযোগে ১ যুবক গ্রেফতার

১ মে ২০২৩ বিকাল ০৩:৫৫:৪৬

কোরআন অবমাননার অভিযোগে ১ যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কোরআন অবমাননার অভিযোগে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া (ঢাকাইয়া পাড়া) গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

৩০ এপ্রিল রোববার গ্রেফতার আসামিকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান মাদকাসক্ত এবং সংসারের কাজকর্ম ঠিকমত করে না । ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের পরদিন তার স্ত্রীকে নিয়ে জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বেড়াতে আসে। সেখানে তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে আর সংসার করবে না বলে জানিয়ে দিয়ে ২৫ এপ্রিল নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার পিতা-মাতা ও ভাইদের তার স্ত্রীকে এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এ সময় সে আর নেশা করবে না বলে অঙ্গীকার করে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজার চাষ, গাছসহ যুবক গ্রেফতার

স্থানীয়রা আরও জানায়, এদিকে তার স্ত্রীকে এনে না দেয়ার কারণে ২৯ এপ্রিল শনিবার সকাল ১১ টায় মিজানুর বাড়ির আসবাবপত্র ভাংচুর শুরু করে । এক পর্যায়ে ঘরে থাকা কোরআন মাটিতে ছুড়ে ফেলে দেয়। 

কোরআন অবমাননার এ সংবাদটি ছড়িয়ে পরলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা রাত আনুমানিক ৮ টায় তার বাড়ি ঘেরাও করে। এসময় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা স্লোগান দেয়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।

পুলিশ কোরআন অবমাননাকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে ওই রাতেই থানায় ছুটে আসেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

তিনি জানান, আটক ওই যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারে। তার বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেফতার ১

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় দন্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করা হয়।  পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩



পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২