• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় অস্ত্র-বোমাসহ স্বামী-স্ত্রী আটক

২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৬:১৯

খুলনায় অস্ত্র-বোমাসহ স্বামী-স্ত্রী আটক

খুলনা ব্যুরো: খুলনায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযানে অস্ত্র ও বোমাসহ শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে আটক করা হয়েছে। এ সময় তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকেও আটক করে যৌথবাহিনী ।

২৯ ডিসেম্বর রোববার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিক্তিতে নগরীর সোনাডাঙ্গাা এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও সেনাবাহিনী। এ সময় গোবরচাকা এলাকা থেকে সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ ও তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরবর্তীতে পলাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০