• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৮:২৭

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের মতো পাহাড়েও ঝেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।

২৮ ডিসেম্বর শনিবার বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ও আশপাশের এলাকা গুলোতে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

এরপর পৌর শহরের নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে জন নেতা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীতকাল জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে সময়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই বলেও জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০