• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:২৮:৫৮ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০০:৫৪

ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম মশিউর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদ।

প্রাক্তন ছাত্র শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবির হোসেন,হাসনাত ইব্রাহিম, মো: নাসির উদ্দীন পারভেজ, কাজী সাখাওয়াত হোসেন রুবেল, নিজাম উদ্দিন হিরো, কাজী নাসির উদ্দীন নসু, শিহাব উদ্দীন, প্রকৌশলী ছগীর আহমেদ, গিয়াস উদ্দীন, মমতাজুল হক, কাজী মোকসেদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ হোসেন,  কাজী ওয়াহিদুজ্জামান প্রমুখ।

প্রাক্তন সাত শতাধিক শিক্ষক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আনিছুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪