• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০১:০৮ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৫৬

আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১০ ভরি স্বর্ণ ও ৭৮ হাজার টাকা লুট করছে দুর্ধর্ষ ডাকাতের দল। এ সময় ডাকাতদের আঘাতে দুজন আহত হয়েছেন।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রাইমারি স্কুলের শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

বাড়ির গৃহকর্তা শিক্ষক শাহজাহান হালাদার জানান, রাত অনুমান পৌনে ৩টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫-৬ জন লোক ঘরে প্রবেশ করে আমাকে ও স্ত্রীকে বেধে ঘরের আলমারি ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতরা আমাদেরকে মারধর করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে শিক্ষক শাহজাহান মিয়া জানান।

Ad

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১








Follow Us