• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২৫:৫৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে পিকআপের ধাক্কায় মোটরবাইকের চালক ও আরোহী নিহত

২৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৬:৩৯

পার্বতীপুরে পিকআপের ধাক্কায় মোটরবাইকের চালক ও আরোহী নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা অনুমান একটায় দিনাজপুরের পার্বতীপুরে (পার্বতীপুর-বদরগঞ্জ) সড়কের ঝেল্লার মোড়ে একটি পিকআপের ধাক্কায় মোটরবাইক চালক ও আরোহী নিহত হয়েছে।

পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বদরগঞ্জে যাবার পথে ঝেল্লার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগতির পিকআপ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইক চালক তানভীর (২৫) নিহত হন। এ সময় সাথে থাকা আরোহী তাজমিন আখতারকে (১৯) হাসপাতালে নেয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার বিষয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় পিকআপ ও বাইক থানা হেফাজতে আছে। পিকআপ চালক পলাতক রয়েছে। সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ দুটি হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯