• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:০০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ জন নারী প্রশিক্ষণার্থী

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৮:৪২

টুঙ্গিপাড়ায় বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ জন নারী প্রশিক্ষণার্থী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ৪টি চলমান ব্যাচে ৮০ জন প্রশিক্ষণার্থী নারীদের মাঝে বিনামূল্যে ৮০টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বজ্রকন্ঠ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব মঈনুল হক।

এ সময় বক্তব্য রাখেন কৃষি অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা আইটি টেকনিশিয়ান নিরঞ্জন বিশ্বাস, প্রশিক্ষণার্থী ও মেন্টর প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, দেশের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছে নারী উদ্যোক্তারা। তাই প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হয়েছে। পাশাপাশি তাদের  ল্যাপটপ বিতরণ করা হয়। এতে তারা প্রযুক্তির সহায়তায় স্বাবলম্বী হতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১