• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় শ্রমিক জিম্মি করে ড্রেজার ছিনতাই, নিখোঁজ এক শ্রমিক

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৯:৫৮

রায়পুরায় শ্রমিক জিম্মি করে ড্রেজার ছিনতাই, নিখোঁজ এক শ্রমিক

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় তিন জন শ্রমিককে জিম্মি করে আনলোড ড্রেজার ছিনতাইর ঘটনা ঘটেছে। পুলিশ দুইজন শ্রমিকসহ ড্রেজারটি উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন জহির নামে একজন শ্রমিক।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মেঘনা নদীর মহেশবেড় ঘাটে ঘটনাটি ঘটে।

Ad
Ad

ড্রেজার মালিক মো. হিরণ সওদাগার জানান, প্রতিদিনের মতো ড্রেজারের কাজকর্ম শেষে শ্রমিকরা ড্রেজারে ঘুমিয়ে পড়েন। ড্রেজারে ছিল স্বপন, জহির এবং রফিক নামে তিনজন শ্রমিক।  ঘটনার সময় ৫ জন লোক ড্রেজারে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে কসটেপ দিয়ে মুখ বেঁধে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী চর আড়ালিয় ইউনিয়নের বটতলা নামক কাঠের ব্রিজের নিচে ড্রেজার নিতে না পেরে দুজন শ্রমিককে ফেলে রেখে যায়। পরে ভোরে ফজর নামাজের স্থানীয় মসজিদের এক ইমামের থেকে মোবাইলে ফোন নিয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে রায়পুরা পুলিশ ও স্থানীয় লোকজন দুইজন শ্রমিক রফিক ও স্বপনসহ ড্রেজারটি উদ্ধার করে ড্রেজার মালিককে ড্রেজার বুঝিয়ে দেন পুলিশ।

Ad

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বলেন, নিখোঁজ শ্রমিক জহিরকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। ড্রেজার মালিক থানায় মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us