• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সড়ক দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ

২৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৮:২০

সড়ক দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ চার লেন হাইওয়ে সড়কের সাথে সরকারি খাস জমি দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ সময় পাঁচটি দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় দখলদাররা।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ, খুঁটি দিয়ে কাঠের ঘর তৈরি করে সড়কের পাশে পজিশন নেওয়ার চেষ্টা করছে স্থানীয় দখলদাররা।

এ বিষয়ে আমীর আলী শেখ বলেন, সড়কের জায়গা দখল করা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের দুই জন দখলদার আসলাম সারফুল ও কায়েমের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে সকালে এসে দেখি সব দোকানের পজিশন নেওয়া হয়ে গেছে। রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি। এখন তারা কীভাবে রাস্তা দখল নিয়ে দোকান তোলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উপজেলার বিএনপির এক নেতা বলেন, আমরা গতকাল এ দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি শ্রীরামকান্দি গ্রামের কয়েকজন দোকানের পজিশন নিয়ে বাগবিতণ্ডা করছে। এরপরই ৬নং ওয়ার্ডের মেম্বার কবির ও মহিলা মেম্বার এর স্বামী মনু মিয়া এসে দখলদারদের মাঝে সরকারি রাস্তা জায়গা ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন।

এ বিষয়ে নিয়ে মনু মিয়া বলেন, আমি এ জায়গা গতকাল উপস্থিত ছিলাম না। মেম্বার কবিরের সাথে মুঠোফোনে কথা বলে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

পাটগাতি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা চিরঞ্জিত বিশ্বাস বলেন, অফিস থেকে সরজমিনে লোক পাঠিয়ে ছিলাম। দোকান তুলেছে আরও সড়ক জুড়ে দোকান তোলার জন্য পজিশন নিয়েছে। আমরা নাম নিয়ে এসেছি রিপোর্ট পাঠালে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার এর দায়িত্বে (ভূমি) মইনুল হক বলেন, তদন্ত করে সত্যতা যাচাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সরকারি জমি কেউ দখল করতে পারবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯