• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৫:১৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭

২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৪:৫৭

চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে দুর্বৃত্তদের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে পাওয়া গেছে। আহত ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। ফলে ওই জাহাজে থাকা মোট ৭ জনের মৃত্যু হলো।

২৩ ডিসেম্বর সোমবার বিকেল সোয়া ৩টার দিকে জাহাজে মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। 

এমভি আল-বাখেরা নামের জাহাজটিতে এ ঘটনা ঘটে। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এবং হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম বলেন, আহত অবস্থায় তিনজনকে আনা হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০