• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৬:৫৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩১:৩৮

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিয়াম আহমদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে আসা বিস্কুট ভর্তি কাভার্ডভ্যান চৌমুনা পয়েন্টে আসলে সামনে থাকা শিশু সিয়ামকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯