• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:৫৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২১:২২

ফকিরহাটে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: তারেক জিয়ার আগমন উপলক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা।

১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ নওশের আলির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল শেখ।

এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো. মিজানুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খেলায় শেখ মোহম্মদ আলী, আবজাল হাওলাদার, মো. কুদ্দুস মোড়ল, ফারুক ফরাজী, মো. মিকাইল সহ হা-ডু-ডু প্রেমী অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মৌভোগ দলকে হারিয়ে ছোট-বাহিরদিয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬