• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১২:০০

ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতায় নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালি রানি নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির না. সুবে. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পাড়ি দেবার সময় সনাতনধর্মী ১২ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিক এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০