• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৩৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আলুর ক্ষেত থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

১৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:০৩

জয়পুরহাটে আলুর ক্ষেত থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আলুর ক্ষেত থেকে শ্যামাচরন (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ধরঞ্জি ইউনিয়নের তাজপুর গ্রামের এক মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্যামাচরন জেলার পাঁচবিবি উপজেলার নান্দাইল (গোলাবাড়ী) গ্রামের মৃত জিতু পাহানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে উপজাতি শ্যামাচরন। গত সোমবার রাত ১২টায় বাড়ি থেকে বের হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তাকে পায়নি। এরপর আজ বাংলাদেশের সীমান্ত পিলার নম্বর ২৭৮/৪৭৫ এস বাংলাদেশের অনুমান ৫০ গজ অভ্যন্তরে আলুর ক্ষেতে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাটে জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯