• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:৩৯:৩১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

চারঘাটে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের দুম্বার মাংস বিতরণ করলেন ইউএনও

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:০৭:১৩

চারঘাটে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের দুম্বার মাংস বিতরণ করলেন ইউএনও

রাজশাহী প্রতিনিধি: সৌদি আরব থেকে উপহার হিসেবে দুম্বার মাংস পেয়ে আনন্দিত এতিম মাদ্রাসার শিক্ষার্থীরা। রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে দুম্বার মাংস বিতরণ করেছেন ইউএনও সানজিদা সুলতানা।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ২৭টি মাদ্রাসায় মাংসগুলো সুষ্ঠু ভাবে বিতরণ করেন ইউএনও। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফের সঞ্চালনায় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সময় মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতিম শিক্ষার্থীরা আবেক প্রবণ হয়ে বলেন, প্রতি বছর দুই ঈদে একটু মাংস খেতে পাই। কখনও বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়ার আয়োজনের সময় কখনও কখনও খাবারের তালিকায় মাংসের স্বাদ নিতে পারে। এই পৃথিবীকে এতিম যারা ত্রীভূবনে আপন বলতে নেই কেউ তাদের। ওই সময় তারা সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

ইউএনও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এই মাংস গুলো শিক্ষার্থীদের জন্য দেওয়া হলো। প্রতিটি মাদ্রাসা তাদের নিজ তদারকিতে সঠিকভাবে রান্না করে পরিবেশনের নির্দেশ দেন। কোনোভাবে যেন এ মাংসের একটি অংশ শিক্ষকরা নিজ বাড়িতে না নিয়ে যায় সকলের প্রতি এমন প্রত্যাশা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১