• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৩:১৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বালিয়াডাঙ্গীতে ৯০০ কৃষককে প্রশিক্ষণ ও ধানের বীজ প্রদান

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৪:৪৭

বালিয়াডাঙ্গীতে ৯০০ কৃষককে প্রশিক্ষণ ও ধানের বীজ প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি: মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের ৯০০ প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ধানের বীজ প্রদান করা হয়েছে।

১১ ডিসেম্বর বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার বড়বাড়ি ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, হারভেস্ট পাসের বিভাগীয় সমন্বয়ক জাকিরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশর ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেনসহ স্থানীয় দুই শতাধিক কৃষক কৃষানি।

পরে কৃষক-কৃষাণীদের ব্রি-ধান ৭৪ ও ১০০ জাতের ৪ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। ধানের বীজ পেয়ে খুশি স্থানীয় প্রান্তিক এসব সাধারণ মানুষ। এলাকায় পাওয়া বীজের থেকে সংস্থা থেকে পাওয়া বিভিন্ন জাতের বীজের উৎপাদন ও ফলন বেশি হয় বলেও জানান এসব লোকজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২