• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৬:৪২ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১১ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০৫:৪১

বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

বিজয়নগর (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। ১১ ডিসেম্বর বুধবার দুপু‌রে উপজেলার বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে শিশু রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রামট্রাক বারগুড়িয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতাল নেয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মারা যান।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

তিনি আরও বলেন, আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫