• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৪৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় ট্রলার দুর্ঘটনায় একজনের মৃত্যু

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৭:৫২

গলাচিপায় ট্রলার দুর্ঘটনায় একজনের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাছ ব্যবসায়ী মো. মিরাজ হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রলার দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।

১০ ডিসেম্বর মঙ্গলবার উলানিয়ার সুতাবাড়িয়া নদীর কেরিং বোট চালু করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. মিরাজ সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়া সুতাবাড়িয়া নদীতে বোটের ইঞ্জিন চালু করার সময় এ দুর্ঘটনা ঘটে। মিরাজের গলায় মাফলার ছিল। ইঞ্জিন চালু করার সময় হঠাৎ মাফলার পেঁচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

Ad

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, এটা দুর্ঘটনা। তাই আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকদের সাথে আলোচনা করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us