• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৩:৩৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় তেল বিক্রিতে অনিয়ম করায় ব্যবসায়ীকে জরিমানা

১০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৪:৪০

পীরগাছায় তেল বিক্রিতে অনিয়ম করায় ব্যবসায়ীকে জরিমানা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ী মো. আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পীরগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন বলেন, কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী সয়াবিন তেল খুচরা দরে বিক্রি করছেন। যার প্রভাব বাজারে পড়ছে। এ ছাড়া তারা তেল বিক্রির মেমো দেখাতে পারছেন না। এ জন্য এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যারা দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭