• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৪৪:০৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৩:৪৯

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

খুলনা ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই শ্লোগান সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার দিবসের উদ্বোধন করেন।

পরে সেখানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক আবদুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯