• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৭:৩৮:০৫ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া আসামি ছিনতাই

৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২২:১৭

কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া আসামি ছিনতাই

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসামির নাম ছাব্বির শেখ (২৫)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়িতে ফিরছিলেন কলেজশিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার অভিযোগে আটজনের নামে আদালতে আবেদন করেন মা তানিয়া সুলতানা। ২ ডিসেম্বর আদালত আবেদনটি হত্যা মামলা হিসেবে নিতে কালিয়া থানাকে নির্দেশ দেন। গতকাল সন্ধ্যার দিকে কালিয়া থানা–পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বিরকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথ আটকিয়ে ছিনিয়ে নিয়ে যান স্বজনেরা।

কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া ওই আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯