• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে কোরআন অবমাননাকারী আকাশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৩১

দোয়ারাবাজারে কোরআন অবমাননাকারী আকাশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোরআন অবমাননাকারী আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৮ ডিসেম্বর রোববার দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক নির্জন কুমার মিত্র রিমান্ডের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে ফেসবুকে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস কোরআন অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে। তাৎক্ষণিকভাবে পবিত্র কুরআন অবমাননার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিন্দা, দুষ্কৃতিকারীকে গ্রেফতারের দাবিতে এলাকার স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে উঠেন।

পরে ওই দুষ্কৃতকারী আকাশ দাসকে দোয়ারাবাজার থানা পুলিশ আটক করে। রাত সাড়ে ৯টায় পুলিশ তাকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। সে সময় দোয়ারাবাজার থানা এলাকায় মুসলিম তৌহিদী-জনতা বিক্ষোভ করতে থাকে। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর পরে ধর্ম অবমাননা দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ও ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয় আকাশ দাসের বিরুদ্ধে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২