• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:০০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাটখিল উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আনিছ-রিয়াদ

৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২২:২২

চাটখিল উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আনিছ-রিয়াদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মুক্ত খবর ও মানব কথা প্রতিনিধি আনিছ আহাম্মেদ হানিফ সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমসের সাইফুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাছান রুবেল ভুঁইয়া (দৈনিক আমাদের সময়) এবং ইয়াছিন চৌধুরি (দৈনিক আমাদের অর্থনীতি)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন পাটোয়ারী (দৈনিক ভোরের কাগজ), নুর হোসেন খোকন (দৈনিক আলোকিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতি খবর এবং দৈনিক রুপালি বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল আজিম (দৈনিক সংবাদ প্রতিদিন এবং দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনির হোসেন সোহেল (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি মজুমদার (দৈনিক আলোকিত সকাল) ও মোহাম্মদ ফরিদ খান (দৈনিক বাংলাদেশ সমাচার)।

সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা) ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (সম্পাদক ও প্রকাশক আলোকিত নোয়াখালী), সাংবাদিক রিয়াজ খান (দৈনিক গনকন্ঠ) শনিবার বেলা ৩টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মেহেদি হাছান রুবেল ভুঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন চাটখিল উপজেলা ও পৌরসভা  বিএনপিসহ চাটখিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০