• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের দোয়া মাহফিল

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৬:৫৩

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের দোয়া মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের নির্বাহী কমিটির সহ-সম্পাদক মরহুম ইনতাজুল হক ফজিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বাদ আসর মুন্সিপাড়া গোরস্তান মসজিদে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের (সাবেক অধ্যক্ষ) প্রফেসর আইয়ুব আলির সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। এ সময় মরহুম ইনতাজুল হক ফজিরের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরি, মাহমুদ হাসান রাজু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ খয়রুল কবীর, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম রোমান, মামুন অর রসিদ, শওকত আলী, মেহেদি হাসান জুয়েল ও ওয়াহিদ নেয়াজ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ সুবর্ণ। একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির প্রয়াত সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন খতিব মাওলানা খলিলুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬