• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে ৪ বিএনপি কর্মীকে কুপিয়ে আহত

২৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৫১:৩৯

মুন্সীগঞ্জে ৪ বিএনপি কর্মীকে কুপিয়ে আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে ৪ বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অপর একজন আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা।

এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ হয়। সে কারণে গদিতে এসে মানিকের নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পক্ষে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২