• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১০:৫৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১০:১০

ঘোড়াঘাটে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক সংগঠন ‘সিরাতে মুস্তাকিম পরিষদ’ এর উদ্যোগে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী পিয়ারা বেগম (৫৬) নামের এক নারীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার প্রদান করেন।

শারীরিক প্রতিবন্ধী পিয়ারা বেগম উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মৃত কাদের মন্ডলের স্ত্রী। বর্তমানে তিনি কানাগাড়ী গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করে আসছেন।

এ সময় সিরাতে মুস্তাকিম পরিষদের পক্ষ থেকে মুফতি মো. মুহিবুল্লাহ, মো. মোহসীন আলী, হুসাইন আহম্মেদ, মোহাম্মদ মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭